ডেইলি মিররের প্রতিবেদন অনুযায়ী, প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার মামলায় ম্যানচেস্টার সিটির বিষয়টি দীর্ঘসূত্রিত হতে পারে। এমনকি এ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরও চূড়ান্ত ফল বের হতে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

প্রিমিয়ার লিগের নতুন নিয়ম অনুযায়ী, ম্যানচেস্টার সিটির আপিল জমা দেওয়ার ১২ সপ্তাহের মধ্যে শুনানি শুরু করতে হবে। সালিসি প্যানেলকে শুনানি শেষের ৩০ দিনের মধ্যে রায় দিতে হবে। এই ধারায় চললে মামলার চূড়ান্ত ফল ২০২৭ সালের শুরুতে আসতে পারে।
তবে মামলা এখন যেভাবে এগিয়েছে, পুরো বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। ম্যানচেস্টার সিটি যুক্তি দিতে পারে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল ২০২৩ সালে, শুনানি হয়েছিল ২০২৪ সালে, তাই এ মৌসুমে আসা নতুন নিয়ম এই মামলায় প্রযোজ্য নয়।
ম্যানচেস্টার সিটির এই যুক্তি টিকলে মামলা সম্ভবত ২০২৭ বা তারও পরে গড়াবে। বর্তমান মৌসুম শেষের সময় ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। আপিল যত দীর্ঘ হবে, প্রিমিয়ার লিগের ক্ষতি তত বাড়বে, এবং একের পর এক জটিলতা তৈরি হবে।
সর্বশেষ আপডেট: 2026-10-05 16:28
